সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

ধামইরহাট সীমান্তে ১৭০ বোতল ফেন্সিডিল আটক

  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৩১৮ Time View

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার সীমান্ত থেকে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে বিজিবি।

সোমবার (২১ এপ্রিল) ভোর রাতে উপজেলার সীমান্তবর্তী এলাকা চকিলাম নামক গ্রামে অভিযান চালিয়ে ফেন্সিডিলগুলো আটক করা হয়। ২১ এপ্রিল সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন পিবিজিএম, পিবিজিএমএস।

বিজ্ঞপ্তিতে আরও জানান, উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. আব্দুল মমিন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২৬৫/১-এস হতে বাংলাদেশের অভ্যন্তরে চকিলাম গ্রামের মাঠের মধ্যে অভিযান পরিচালনা করে ১৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।

এসময় চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অন্ধকারের কারণে মাদকদ্রব্য ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সীমান্তে গরু, মাদক পাচারসহ অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবি’র অভিযান অব্যাহত রয়েছে বলে নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews