1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সম্প্রতি একটি গণমাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য প্রচার প্রসঙ্গে যৌতুকের দাবিতে ‘পরকীয়া নাটক’: গৃহবধূকে নৃশংস নির্যাতনের অভিযোগ মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭৮ মামলা সুখের সন্ধানে আমরা ক’জন: পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত। স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ডিএমপির হাজারীবাগ থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার

রাজধানীর আদাবর হতে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ Time View

ঢাকা, ২০ এপ্রিল ২০২৫ খ্রি.রাজধানীর আদাবার থানা এলাকার টেকেরহাট থেকে ছিনতাইকারী ও মাদক কারবারি চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রাসেল (২৪) ২। তানভীর আহমমেদ শুভ (২০) ৩। মোঃ সুজন (৩২) ৪। মোঃ চঞ্চল (২৮) ৫। ফয়সাল (১৭) ৬। সোহান (১৮) ও ৭। চান মিয়া (৩০)।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় আদাবর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল একশন গ্রুপ।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে মাদকগ্রহণরত অবস্থায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা স্থানীয় এলাকায় দুর্ধর্ষ ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদকচক্রের হোতা হিসেবে পরিচিত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত তানভীর শুভ, সোহান, সুজন ও চঞ্চলের নামে আদাবর থানায় মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও চুরির একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং