সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

৮ মামলার আসামি রনিসহ চারজনকে ২০ কেজি গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ Time View

ঢাকা, ০৭ এপ্রিল ২০২৫ খ্রি.খুন, ছিনতাই, মারামারি ও মাদকসহ ৮ মামলার আসামি মো. রনি ওরফে আল আমিন ওরফে জয় (২৫) কে ২০ কেজি গাঁজা ও হেরোইনসহ গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। রনিকে গ্রেফতারের সময় তার সহযোগী পেশাদার মাদক কারবারি মোঃ মাকসুদ (২৫), মোঃ সাকিবুল হাসান (২৩) ও মোঃ সুরুজ রহমান (২৪) দেরও গ্রেফতার করে থানা পুলিশ।

সোমবার (৭ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:৪০ ঘটিকায় পল্লবী সেকশন-১১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, রাজধানীতে মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানার একটি টিম সোমবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয়ের জন্য সেকশন-১১ এলাকার একটি বাসায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক কারবারি রনি, মাকসুদ, সাকিবুল ও সুরুজকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। তারা উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নিজেদের হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃত মোঃ রনির বিরুদ্ধে খুন, ছিনতাই, মারামারি ও মাদকের আটটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews