সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ Time View

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ও অবিলম্বে বিচার দাবিতে মানববন্ধন করা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার চরভাগা সিকদার বাড়ী স্কুলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারীপুরুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঈদের দিন ফরজের নামাজ শেষে বাড়ি ফেরার সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ সিকদারের ওপর জব্বার শিকদারের নেতৃত্বে
আকবর শিকদার, খালেক শিকদার, আফজাল শিকদার, তৈয়ব আলী শিকদার, সাকিব শিকদার, সালমান শিকদার, কুলসুম বেগম, মাহমুদা বেগম ও নাবিলা শিকদার দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এসময় তাকে বাঁচাতে এসে রশিদ শিকদারের ছেলে আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও সাখাওয়াত হোসেন সহ পরিবারের সদস্যরাও আহত হয়। গুরুতর আহত রশিদ শিকদার বর্তমানে ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, আমরা এঘটনায় মামলা করার পর ১ জনকে গ্রেপ্তার করায়, সে বর্তমানে কারাগারে রয়েছে। বাকিরা আদালত থেকে জামিন নিয়েছেন। উল্টো তারা আমাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আর জামিন পেয়ে তারা আমাদের নানানভাবে হুমকি ধমকি দিয়ে চলছে। আমরা এর বিচার চাই। অবিলম্বে এই হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এব্যাপারে অভিযুক্তদের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

এব্যাপারে সখিপুর থানার ওসি ওবায়েদুল হক বলেন, এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামীরা বর্তমানে জামিনে মুক্ত রয়েছে। আর মামলা তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews