রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

মনোহরদীতে ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় ভাই নিহত

  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ২০১ Time View

নরসিংদীর মনোহরদীতে সিমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে বড় ভাই কাজল মিয়া নিহত হয়েছে।

শুক্রবার(৪ এপ্রিল)উপজেলার চরমান্দালীয়া ইউনিয়নের পূর্ব মজিতপুর(গুইলেরটেক)গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল মিয়া মৃত আছির উদ্দীন এর বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান,পূর্ব মজিতপুর(গুইলেরটেক) গ্রামের বাসিন্দা ছোট ভাই বাদল মিয়ার সাথে বড় ভাই কাজল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।শুক্রবার সকালে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তর্কের এক পর্যায়ে ছোট ভাই বাদল মিয়া বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মনোহরদী থানার উপপরিদর্শক(এসআই)মেহেদী হাসান জানান,পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে এবং মূল আসামীদের গ্রেপ্তার ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews