সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে জানিপপ চেয়ারম্যানের শোক

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৭৩ Time View

সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর লে. কর্ণেল নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। এক শোক বার্তায় প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বিবৃতিতে জানিপপ চেয়ারম্যান বলেন, দেশের স্বনামধন্য ব্যবসায়ী সৈয়দ মঞ্জুর এলাহীর কর্মসংস্থান সৃষ্টি ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রয়েছে। পাশাপাশি তিনি দেশের গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে তিনি পর পর দুই বার ১৯৯৬ সালে এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে সফলতার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেন। প্রফেসর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, দেশের মানুষের সার্বিক কল্যাণে সৈয়দ মঞ্জুর এলাহীর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, সৈয়দ মঞ্জুর এলাহী বুধবার (১২ মার্চ, ২০২৫) বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews