সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

একটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ Time View

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.মিরপুরের এলাকা হতে নয় রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ ফারুক (২৭)।

শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:১৫ ঘটিকায় রাইন খোলা কমার্স কলেজের বিপরীত পাশ থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিরপুরের রাইনখোলা কমার্স কলেজের বিপরীত পাশে অপরাধ সংঘটনের উদ্দেশে ফারুক অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মিরপুর মডেল থানার একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় ফারুককে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ডেস্কটপের একটি বাক্সের ভিতর থেকে নয় রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একটি নাইন এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. মিরপুর-২ থেকে ৩০ রাউন্ড গুলিসহ রুবেল ও সাকিব নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছিলো। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছিলো ফারুকের কাছে আরো অস্ত্রগুলি রয়েছে। এ ঘটনায় মিরপুর মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছিলো। গ্রেফতারকৃত ফারুক সেই অস্ত্র মামলার এজাহারনামীয় তিন নম্বর আসামি।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। উদ্ধারকৃত অস্ত্র-গুলির উৎস সমন্ধে জানতে মামলার নিবিড় তদন্ত অব্যাহত রেখেছে মিরপুর মডেল থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews