সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

চোরাই স্বর্ণালংকার উদ্ধারসহ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮০ Time View

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.সবুজবাগের মায়াকাননে একটি বাসার দরজার তালা ভেঙে চুরির ঘটনায় স্বর্ণাংলকার উদ্ধারসহ চোর চক্রের তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির সবুজবাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আনোয়ার(৩২), ২। মোঃ ফরিদ হাওলাদার(৩৩) ও ৩। মোঃ মিলন(৩৭)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) মুগদা ও সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

সবুজবাগ থানা সূত্রে জানা যায়, সবুজবাগের মায়াকাননের ২৯/ডি নং রোডের একটি বাসার ভাড়াটিয়া দম্পতি গত ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রি. সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় অফিসে চলে যান। বিকেল আনুমানিক ০৪:০০ ঘটিকায় স্ত্রী বাসায় এসে দেখেন মূল দরজার তালা ভাঙ্গা। তিনি দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান ঘরের কাপড়-চোপড় ও মালামাল এলোমেলো ও আলমারিতে রাখা চার জোড়া স্বর্ণের কানের দুল, চারটি স্বর্ণের গলার হার, দুটি স্বর্ণের আংটি, একটি ব্রেসলেট, যার সর্বমোট ওজন আনুমানিক সাত ভরি ও একট রূপার হার, একজোড়া নূপুর, একটি মোবাইল ফোন এবং নগদ ৮০ হাজার টাকা নেই। এ ঘটনায় গত ৭ জানুয়ারি ২০২৫ খ্রি. স্বামী খায়রুল কবির সুমন এর অভিযোগের প্রেক্ষিতে সবুজবাগ থানায় একটি চুরির মামলা রুজু হয়।

থানা সূত্রে আরো জানা যায়, তদন্তাধীন এ মামলার ঘটনাস্থলসহ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেন ও মোঃ ফরিদ হাওলাদারকে মুগদার দক্ষিণ মান্ডা লেটকা ফকিরের গলির একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে চুরির কাজে তালা ভাঙায় ব্যবহৃত একটি রেঞ্জ, একটি খুর ও একটি কেঁচি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত আনোয়ার ও ফরিদের দেয়া তথ্যমতে চোরাই স্বর্ণ কেনার অভিযোগে নন্দিপাড়া গার্মেন্টস গলির মা জুয়েলার্স হতে মোঃ মিলনকে গ্রেফতার করা হয়। এ সময় মিলনের হেফাজত হতে ক্রয়কৃত চোরাই স্বর্ণালংকার থেকে ১.১০ ভরি গলিত স্বর্ণ ও বানানো স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে ও চুরি হওয়া স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews