সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

পল্লবীতে চাঞ্চল্যকর আলী আকবর হত্যা মামলার চার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৮ Time View

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর আলী আকবর হত্যাকান্ডের ঘটনায় রুজুকৃত মামলার এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহন মিয়া (৬৫), ২। রানা (২২), ৩। ফয়সাল (১৯) ও ৪। পিয়ারা বেগম (৫৫)।

শনিবার (১৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সাভারের শাহীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখ বেলা ০৩:১০ ঘটিকায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে পল্লবীর বাউনিয়াবাধ মনিপুরি পাড়া এলাকায় মোহন, রানা, ফয়সাল, পিয়ারা ও তাদের সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে আলী আকবরকে গুরুতর আহত করে। পরবর্তীতে গুরুতর আহত আলী আকবরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আলী আকবরের বড় বোন বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

থানা সূত্রে আরও জানা যায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সাভারের শাহীবাগ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় মোহন, রানা, ফয়সাল ও পিয়ারাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews