সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

মহম্মদপুরে কৃষক আতর লস্কারের তদন্তে কালক্ষেপন ও বিচারের দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৯ Time View

মোঃ খায়রুল ইসলাম বিশেষ প্রতিনিধি
মাগুরার মহম্মদপুরে মোঃ আতর লস্কার (৭০) নামের এক কৃষক হত্যা মামলার তদন্ত প্রতিবেদনে কালক্ষেপণ ও খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আতর লস্কার উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুড়া গ্রামের যদন লস্কারের ছেলে। বুধবার দুপুরে উপজেলার কানুটিয়া বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মানববন্ধনে নিহত আতর লস্কারের ছেলে উজ্জ্বল, স্ত্রী কোহিনুর, স্বজন রাসেল সহ স্থানীয় সর্ব সাধারণ উপস্থিত ছিলেন।

নিহতের স্ত্রী কোহিনুর ও ছেলে উজ্জ্বল জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন গত ২২ সালের ৪ অক্টোবরে কানুটিয়া বাজার থেকে কুপিয়ে হত্যা করে ।

এসময় তারা বলেন, তিনি নিরিহ প্রকৃতির মানুষ ছিলেন। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। তাদের বিরোধের জেরে তাঁর বাবাকে দিনের বেলা কানুটিয়া কাঁচা বাজারের মধ্যে শত শত মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছিল। কিন্তু আড়াই বছর পেরিয়ে গেলেও অদৃশ্য শক্তির কারনে মামলার তদন্ত প্রতিবেদন এখনও দিচ্ছে না পুলিশ। আমরা মামলার তদন্ত প্রতিবেদন দ্রুত দেওয়ার জন্য অনুরোধ করছি এবং মামলার আসামীদের বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানাচ্ছি।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহমান বলেন, মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews