রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

ফার্মগেট এলাকায় তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার; সফলভাবে নিষ্ক্রিয় করলো সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম

  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭১ Time View

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনে ফুটপাতে পাওয়া তিনটি ককটেল সদৃশ বস্তু সফলভাবে নিষ্ক্রিয় করেছে ডিএমপির সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিম।

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ১১:১০ ঘটিকায় জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কলের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে শেরেবাংলা নগর থানা পুলিশ জানতে পারে ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হলের সামনের ফুটপাতে একটি কালো রঙের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল ও এর আশেপাশের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে।

সিটিটিসি সূত্রে জানা যায়, বোমা সদৃশ বস্তু পাওয়ার বিষয়টি শেরেবাংলা নগর থানা পুলিশ সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানালে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর পুরাতন বাণিজ্য মেলা মাঠে সেগুলো যথাযথ প্রক্রিয়ায় নিস্ক্রিয় করা হয়।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews