রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

নরসিংদীতে সেচ্ছাসেবকদের নিয়ে “বিজয়-২”নামক মিলনমেলা অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৯ Time View

নরসিংদী জেলাজুড়ে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের নিয়ে “বিজয়-২”নামক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার(১ ফেব্রুয়ারী) দিনব্যাপী নরসিংদীর ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত”বিজয়-২”নামে অনুষ্ঠিত মিলনমেলায় জেলার ৫ শত ৮টি সংগঠনের সাড়ে ৮ হাজার সদস্য অংশগ্রহণ করেন।

“বিজয়-২ “নামে এই মিলন মেলার আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। এই মেলা স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপন, দুর্যোগে সহায়তা, দারিদ্র বিমোচনে পাশে দাড়ানো ও পথশিশুসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার গতি বাড়াবে বলে মনে করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

আয়োজকরা জানান, জেলা জুড়ে বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবী হিসেবে সমাজের মানুষের কল্যাণে কাজ করছে ৫ শত ৮টির বেশি সংগঠন। তাদের ঐক্যবদ্ধ করে সমন্বতি উদ্যোগে সমাজসেবায় ভূমিকা রাখতে কাজ করছে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম। জেলায় আরও বেশি সামাজিক কার্যক্রম পরিচালিত করে সমাজ ও মানুষের কল্যাণে অংশ নিতে কেন্দ্রীয়ভাবে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলেও জানান সংগঠনটির উদ্যোক্তারা।

নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহাবুবুর রহমান মনিরের সভাপতিত্বে মিলনমেলার প্রথম পর্বের উদ্বোধন করেন রয়্যাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও ফোরামের উপদেষ্টা আব্দুল কাদির মোল্লা,উপদেষ্টা ও ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) এর পরিচালক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews