রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবি বিপিজেএফের

  • Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৪ Time View

সারাদেশের সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদার বৃদ্ধি এবং সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়নের দাবিসহ বেশকিছু দাবি জানিয়েছেন-বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে এক বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কাজী শরিফুল ইসলাম (শাকিল) ও সাধারন সম্পাদক মো. রোমান আকন্দ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান। বিপিজেএফ নেতৃদ্বয় বলেন, সারাদেশের সাংবাদিকদের স্বার্থে দাবি ও মর্যাদা আদায়ে আমরা মাঠে রয়েছি। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও সাংবাদিক সমাজ ও সাংবাদিকতা এখনও সুরক্ষিত নয়। বিশেষ করে তৃণমূলের সাংবাদিকরা সবচেয়ে বেশি অবহেলিত। তাই সুরক্ষায় সরকারকে একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিতে হবে। গণমাধ্যম সংস্কার কমিশন করায় অন্তর্বতীকালিন সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা চাই এই গণমাধ্যম সংস্কার কমিশন একজন সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা কি হবে তা নির্ধারণ করতে হবে। এছাড়াও অশিক্ষিত বা অপেশাদার কোন ব্যক্তি যাতে এই মহান পেশায় আসতে না পারে, সে জন্য কঠোর নীতিমালা করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। একটি জাতীয় ডাটাবেজ করে সারাদেশে কতজন সাংবাদিক আছে, তার তালিকা রাখারও দাবি জানাচ্ছি।
দাবিসমূহ হলো- সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। মাধ্যমিক পর্যায় থেকে সাংবাদিকতা একটি অধ্যায় চালু করতে হবে। পেশাগত কাজে সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলা-মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করতে হবে। সারাদেশে হরতাল ও অবরোধ অথবা সংঘর্ষের ঘটনার সময় পেশাগত দায়িত্ব পালনের জন্য ঝূঁকিভাতা প্রদান করতে হবে। কোনো সাংবাদিককে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলায় জড়ালে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এই ১৫ বছরে যত সাংবাদিকদের নামে মিথ্যা হয়েছে, সেইসব মামলার বাদীকে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি জুলাই অভ্যুথানে যেসব সাংবাদিক মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, সেই মামলা প্রত্যাহার সহ বাদীকে শাস্তির আওতায় আনতে হবে। প্রতিটি গণমাধ্যমে সাংবাদিকদের অনুকুলে কল্যাণ ফান্ড গঠন করতে হবে। যেকোনো মামলায় দোষী প্রমাণিত হওয়ার আগে কোনো সাংবাদিককে পুলিশ গ্রেপ্তার করতে পারবে না। পাশাপাশি গণমাধ্যম ওয়েজবোর্ড অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews