শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বংশাল থানা পুলিশ কর্তৃক বিভিন্ন বাস থেকে চাঁদা আদায়; আদায়কৃত টাকাসহ চাঁদাবাজকে গ্রেফতার-১

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ Time View

রাজধানীর ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে আদায়কৃত টাকাসহ এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিএমপির বংলাশ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মো: মহসিন মোল্লা (৪৯)।
গতকাল বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) দুপুর ১২:৩০ ঘটিকায় ফলবাড়ীয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বংশাল থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে থানার একটি টহল টিম সংবাদ পায় ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে কয়েকজন চাঁদাবাজ ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন বাস থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় থানার টহল টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মহসিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তার কয়েকজন সহযোগী দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন বাস থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট ৩ হাজার ৭০ টাকা ও চাঁদাবাজির টাকা উত্তোলনের তিনটি রশিদ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মহসিনসহ তার পলাতক অজ্ঞাতনামা সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ডিএমপির বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত মহসিনসহ তার সহযোগীরা বেশ কিছুদিন যাবৎ ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ডে বিভিন্ন বাস থেকে চাঁদা আদায় করে আসছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews