1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার সংসদে কেনাকাটায় হরিলুট: তদন্তে স্পীকার কর্তৃক কমিটি গঠন কাফরুলে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯১৮ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে-সিটিটিসি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার

কদমতলী থেকে দুর্ধর্ষ ডাকাত দলের সদস্য গ্রেফতার-৪,ডিবি লালবাগ-বিভাগ

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ Time View

রাজধানীর কদমতলী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দুর্ধর্ষ ডাকাত দলের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি লালবাগ-বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রুবেল (৩১), ২। হাসান উদ্দিন (৩০), ৩। মোঃ রাশেদ (২৯) ও ৪। মোঃ বিপ্লব শেখ (৩১)। এ সময় তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি খেলনা রিভলবার ও দুটি ব্যবহৃত (ফায়ারড) সীসার তৈরি বুলেট উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাতে কদমতলীর মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি লালবাগ-বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কদমতলীর মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দক্ষিণ পাড়ে ফুটওভার ব্রীজের নিকটে রাস্তার উপর কয়েকজন দুষ্কৃতকারী অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় উক্ত চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের সাথে থাকা ৪/৫ জন দুষ্কৃতকারী দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে কদমতলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ডিবি লালবাগ-বিভাগ সূত্রে আরো জানা যায়,গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা মাতুয়াইল এলাকাসহ আশেপাশে ডাকাতির উদ্দেশে উক্ত স্থানে একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং