রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

ধামইরহাটে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন সম্পন্ন

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮৬ Time View

নওগাঁর ধামইরহাটে গ্রামীন রাস্তার এইচবিবিকরণ কাজের লক্ষ্যে লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় উপজেলা পরিষদ সভাকক্ষে ২টি গ্ৰুপে দেড় কিলোমিটার রাস্তার এইচবিবি কাজের লটারির মাধ্যমে টেন্ডার প্রক্রিয়া শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। এতে ১নং গ্রুপে আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালান্দার বিজিবি ক্যাম্পের উত্তর পাশে পাকা সড়ক হতে পর্ব দিকে শ্যামপুর (ভারপুর) মুখী ১০০০ মিটার রাস্তার এইচবিবিকরণ কাজের টেন্ডারে ৩১৫টি আবেদনের মধ্যে মান্দা উপজেলার বড়ই প্রাসাদপুরের আখেরুজ্জামান লটারিতে ১ম ঠিকাদার নির্বাচিত হন এবং ২য় হয়েছেন জোকাবিলা আরজী নওগাঁর মেসার্স রাইসা ট্রেডার্স এবং ২য় গ্রুপে ইসবপুর ইউপির বৈদ্যহাটি সাঁওতালপাড়া এইচবিবি রাস্তার মাথা হতে চকপ্রসাদ পাকার মাথামূখি (চেইনেজ ৫০০ মিটার) সড়ক এইচবিবি করণ কাজের টেন্ডারে ২৪১টি আবেদনের মধ্যে বদলগাছী উপজেলার মেসার্স মামা-ভাগ্নে বিক্স্র ১ম ঠিকাদার নির্বাচিত হন এবং ২য় হয়েছেন কোমায়গাড়ি নওগাঁর সাখিদার ট্রেডার্স। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মো. আয়েন উদ্দিন ডালিম, মাসুদুর রহসান সরকারসহ বিভিন্ন উপজেলার ঠিকাদার, সাংবাদিক অরিন্দম মাহমুদ, মুমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews