রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

শরীয়তপুরে দলিল লেখক সমিতির দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ Time View

শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির কমিটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এ দুই কমিটি নিয়ে দলিল লেখকদের মাঝে বিভক্তির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকালে পালং মধ্য বাজারে আবুল কাশেম (ভেন্ডার) ও আব্দুস সামাদ বেপারী নেতৃত্বাধীন ১৪ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি সংবাদ সম্মেলনে করে সাগীর হোসেন ভূইয়া ও মফিদুল ইসলাম পাহাড়ের নেতৃত্বাধীন ২১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন। আর সাগীর ভূইয়ার নেতৃত্বাধীন কমিটিও পাল্টা অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন-
২ জানুয়ারি গঠিত শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির আহবায়ক আবুল কাশেম (ভেন্ডার) ও সদস্য সচিব আব্দুস সামাদ বেপারী। তারা অভিযোগ করে বলেন- সদরের সকল দলিল লেখকদের মতামত নিয়ে এই আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তবে, গত ১২ জানুয়ারি কিছু সংখ্যক দলিল লেখক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সম্মানিত ব্যক্তিবর্গকে ভুল তথ্য দিয়ে অল্প কয়েকজন দলিল লেখকদের কে নিয়ে হঠাৎ এক ঘন্টার মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি করেছে। যা কোন ক্রমেই সাংগঠনিক বিধি মোতাবেক হয় নাই।
বিধায় আমরা আহবায়ক কমিটি সহ সাধারন দলিল লেখক বৃন্দ তাদের কমিটিকে প্রত্যাখ্যান ও অনাস্থা জ্ঞাপন করলাম। এই কমিটির সাথে মেজোরিটি সদস্যদের কোন সম্পর্ক নাই। আমরা সম্মানিত সকল দলিল লেখকদের নিয়ে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবো। এছাড়াও সাবেক সভাপতি নুরুল হক মাল সাধারণ দলিল লেখকদের জিম্মি করে কোটি কোটি টাকার সম্পদ করেছে, তার নামে দুদুকেও মামলা রয়েছে। এগুলো আপনাদের দেখতে হবে।
অন্যদিকে পাল্টা অভিযোগ করে ১২ জানুয়ারি গঠিত শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি সাগীর হোসেন ভূইয়া ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম পাহাড় বলেন, নড়িয়া সাব রেজিস্টার অফিসের দলিল লেখক আবুল কাশেম মিয়া আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশ দলিল লেখক সংগঠনের গঠনতন্ত্রের ১৩পাতার ২বিধি অনুযায়ী অন্য উপজেলার সাব রেজিস্টারে দলিল লেখে এমন কেউ এই (শরীয়তপুর সদর) কমিটি সদস্য বা আহবায়ক হতে পারবে না। আবুল কাশেমের আহবায়ক কমিটির সম্পূর্ণ অবৈধ। সাধারণ দলিল লেখকদের সমন্বয়ে আমাদের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি দলিল লেখকদের কল্যাণে কাজ করে যাবে। কোনো ষড়যন্ত্র করে সফল হওয়া যাবে না। কারণ, সংগঠন গঠন মেনে চলে, ব্যক্তিস্বার্থে নয়।
এদিকে, শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি নুরুল হক বলেন, আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা বলে। তারা আমার সুনাম নষ্টের চেষ্টা করছে। তবে তারা সফল হবে না। আমি দলিল লেখক পেশা ছাড়াও জমি বেচাকেনা ব্যবসার সঙ্গে জড়িত। সরকারি নিয়মনীতি মেনে সব কাজ করি। তাই অপপ্রচার করে লাভ হবে না ইনশাআল্লাহ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews