1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার-৬৩ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৬৯৫ মামলা ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ড. মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ হাজারীবাগ থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি হাজারীবাগ থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

বিপুল পরিমাণ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে-ডিবি

মোজাহিদ হাসান জেসান-উপ-সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ Time View

আসন্ন ইংরেজি নববর্ষ-২০২৫ নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সকল প্রকার আতশবাজি ও পটকা ফুটানো, ফানুস উড়ানো এবং যেকোনো ধরনের বিস্ফোরকের ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ থাকবে। ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। ইমরানুল ইসলাম (২৪) ও ২। শাওন (১৮)।গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩ কার্টুন অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় রাজধানীর উত্তরা-পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে ডিবি-লালবাগ বিভাগের একাধিক টিম।
ডিবি-লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উত্তরা-পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় ডিবি-লালবাগ বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় উত্তরা পূর্ব থানার ৬ নং সেক্টর এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে কয়েকজন অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা ও পরিবহনের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডিবির টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ইমরানুল ইসলাম ও শাওনকে ১৩ বস্তা আতশবাজি ও পটকা (চকলেট বোমা, ক্লাস্টার বোমা এবং তারাবাতি) সহ গ্রেফতার করা হয়। এসময় আরও ২/৩ জন দৌড়ে পালিয়ে যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃতরা আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহন চক্রের সদস্য। তারা তাদের সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা হতে আতশবাজি, পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনা-বেচার উদ্দেশে ঢাকায় নিয়ে এসে উক্ত স্থানে সমবেত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অবৈধ আতশবাজি, পটকা ও বিস্ফোরক কেনা-বেচা, মজুদ ও পরিবহনের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং