মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

মতিঝিলে ১১ মামলার আসামি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য জাকির গ্রেফতার

  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ Time View

রাজধানীর মতিঝিলের এজিবি কলোনো এলাকা থেকে ১১ মামলার এজাহারনামীয় আসামি ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ জাকিরকে (৩৪) গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
আজ রবিবার (২২ ডিসেম্বম্বর ২০২৪খ্রি.) রাত ০৩:৩০ ঘটিকায় মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রবিবার রাত ০৩.৩০ ঘটিকায় মতিঝিল থানার এজিবি কলোনি আইডিয়াল স্কুলের সামনে থেকে ছিনতাইকারী মোঃ জাকিরকে গ্রেফতার করে মতিঝিল থানার একটি দল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, মাদক সহ ১১ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
সূত্রে আরও জানায়, গ্রেফতারকৃত মোঃ জাকির তার সহযোগীদের নিয়ে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় ডাকাতি, ছিনতাই করা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে বিক্রয় করতো।
গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews