1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা ও জলবায়ু সহনশীল বিষয়ক মতবিনিময় কর্মশালা

মো. রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৮ Time View

নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পরিষদ পরিচালন ব্যবস্থা ও জলবায়ু সহনশীল পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালা বাস্তবায়নে এক মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)‘র আয়োজনে এবং সুইজারল্যান্ড ওয়াটার ও সুইচকন্টাক্ট বাংলাদেশের সহযোগীতায় মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় কর্মশালায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা কর্মকর্তা সামসুল ইসলাম, ইএসডিও প্রকল্প ব্যবস্থাপক পজিদুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর রওশন জামাল, পৌর কো-অর্ডিনেটর দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী, মোসাদ্দেকুর রহমান সহ ইএসডিও’র প্রতিনিধি, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও ইউডিসির উদ্যোক্তাগণ। উক্ত কর্মশালায় সভাপতির বক্তব্যে ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা বাসাবাড়িতে প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দিই। পরবর্তিতে এগুলোর কারণে আমাদের ড্রেনেজ সিস্টেম নষ্ট হয় এবং পানি জমে প্রচুর পরিমাণ ডেঙ্গু মশার লার্ভা জন্ম নেয়। এ কারণে জনজীবন অনেক ক্ষেত্রে মারাত্বক হুমকির মুখে পড়ছে, এসব বিষয়ে এখন আমাদের সচেতন হওয়ার মূখ্যম সময়। আমরা সবাই সচেতন হলে, একটা সুন্দর বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।’ তিনি বিদ্যমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের উপরেও গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং