সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

মতিঝিল থানা পুলিশ কতৃক ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেফতার-১

  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ Time View

রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ও ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম এনাম আহম্মদ (৫০)। এ সময় তার হেফাজত থেকে এক হাজার ৫৩০ পিস ইয়াবা ও আট বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.) সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় মতিঝিল থানার আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মতিঝিল থানা সূত্র জানায়, আজ সকাল আনুমানিক ০৯:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আরামবাগের জেদ্দা এক্সপ্রেস কাউন্টারের সামনে এক ব্যক্তি ইয়াবা ও ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে এনামকে গ্রেফতার করে মতিঝিল থানার একটি দল। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় এক হাজার ৫৩০ পিস ইয়াবা ও আট বোতল ফেনসিডিল। এ ঘটনায় গ্রেফতারকৃত এনামের বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত এনাম দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন অবৈধ মাদক ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত ইয়াবা ও ফেনসিডিল বিক্রয়ের জন্য নিজের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে গ্রেফতারকৃত এনাম।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews