সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত- ২,আহত-১

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২০০ Time View

নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে ও দুপুর নরসিংদী সদর উপজেলার বিলাসদী ও রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এবং শিবপুর উপজেলার কারারচর এলাকায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনা ঘটে।
নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার বিলাসদী এলাকার জয়নাল উদ্দিনের ছেলে আইন উদ্দিন (৬০) ও রায়পুরা উপজেলার সোহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (২০)।
অপরদিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার নজরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৫০) গুরুতর আহত হয়েছেন এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ট্রাক্টর চালক আনোয়ার হোসেন বলেন, ” সকালে রায়পুরা উপজেলার দড়িহাইরমারা এলাকায় কৃষি জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সাব্বির হোসেন পিছন থেকে উঠার সময় চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
অপরদিকে দুপুর ১২ টায় নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকার আল্লাহ চত্ত্বরে ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় আহত হয় জয়নাল উদ্দিন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এছাড়া দুপুর ১টার দিকে শিবপুর উপজেলার কারারচর এলাকার মদিনা জুট মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়। পরে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews