1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার সংসদে কেনাকাটায় হরিলুট: তদন্তে স্পীকার কর্তৃক কমিটি গঠন কাফরুলে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯১৮ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে-সিটিটিসি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার

ধামইরহাটে সরকারিভাবে জর্ডানে কর্মী পাঠাতে বোয়েসেলের কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ Time View

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অভিহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে জর্ডানের ক্লাসিক ফ্যাশনে কাজ করতে ইচ্ছুক কর্মীদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অভিহিতকরণ কর্মশালা ও জব ফেয়ারের মাধ্যমে কর্মী নির্বাচন অনুষ্ঠানে বোয়েসেলের ব্যবস্থাপক উপসচিব এ.বি.এম আব্দুল হালিম এর উপস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. শওকত আলী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিদেশে জনশক্তি প্রেরণকারী একমাত্র সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল। ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এদেশের অভিবাসন প্রত্যাশীদের নৈতিক, নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন সম্পন্ন করে রেমিট্যান্স অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বোয়েসেল-এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া, জর্ডান, ফিজি, রাশিয়া, হংকং, জাপান, বুলগেরিয়া, ব্রুনাই, ও মালয়েশিয়াসহ বিশ্বের ৩৫টি গন্তব্য দেশের চাহিদা অনুযায়ী স্বপ্ন ও ক্ষেত্র বিশেষে বিনা খরচে দক্ষ কর্মী নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। চলমান বৈদেশিক নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে বোয়েসেল নিয়মিতভাবে বিভিন্ন জেলার কর্মীদের দক্ষতার ভিত্তিতে বিভিন্ন গন্তব্য দেশের নিয়োগকারী কোম্পানির চাহিদা অনুযায়ী নিয়োগ করে আসছে।
ধামইরহাটের প্রশিক্ষিত নারী ও যুবকদের কর্মসংস্থান তৈরির মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেই এই অবহিতকরণ কর্মশালা ও দক্ষ নারী গার্মেন্টস কর্মী নির্বাচনের আয়োজন করা হয়। এই কর্মশালায় ২৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করে। বিদেশে কাজ করতে ইচ্ছুক এমন ২০০ জন নারী-পুরুষ এই কর্মশালায় নিবন্ধন করে। তার মধ্যে ৭জন নারীকর্মীকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। শুধুমাত্র নারী গার্মেন্টস কর্মীদের নেয়া হলেও পরবর্তীতে বিভিন্ন কাজের উপর ভিত্তি করে পুরুষদেরও নেয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, বোয়েসেলের উপ-মহাব্যবস্থক মোছা. নাজমুন নাহার, ব্যবস্থাপক হাবীবউল্লাহ খান, আইওএম বাংলাদেশ প্রতিনিধি লুবনা ফারজানা, ক্লাসিক ফ্যাশনের বাংলাদেশ প্রতিনিধি স্বপন, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, কৃষি বিষয়ক কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম, সমাজসেবার উপ-পরিচালক, টিটিসির অধ্যক্ষ, ছাত্র প্রতিনিধিরা ও স্থানীয় প্রিন্ট মিডিয়ার ব্যক্তিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং