রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

উত্তরা বিভাগের চেকপোস্টে যশোর থেকে চুরি হওয়া ট্রাক আটক

  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ Time View

রাজধানীর উত্তরার আবদুল্লাহপুরে চেকপোস্ট চলাকালে যশোরের অভয়নগর এলাকা থেকে চুরি হওয়া একটি ট্রাক আটক করেছে ডিএমপির ট্রাফিক উত্তরা বিভাগ।
গত বৃহস্পতিবার ( ১৫ নভেম্বর ২০২৪খ্রি.) সকাল আনুমানিক নয় ঘটিকায় আবদুল্লাহপুর চেকপোস্টে ট্রাকটি আটক করা হয়।
ট্রাফিক উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (১৫ নভেম্বর ২০২৪খ্রি.) সকাল আনুমানিক নয় ঘটিকায় ট্রাফিক উত্তরা বিভাগ চেকপোস্ট করছিলো। চেকপোস্ট চলাকালে ঢাকা মেট্রো ট: ১৬-১৬৫৮ নম্বরের ট্রাকটিকে থামতে সিগনাল দেয়া হয়। তখন ট্রাকটি না থামিয়ে দ্রুত চলে যেতে থাকলে পরবর্তী সিগনালে ট্রাকিটিকে আটক করা হয়। এ সময় ড্রাইভার ট্রাকটি থামিয়ে তাৎক্ষণিক দৌড়ে পালিয়ে যায়।
এরপর ট্রাকটি তল্লাশি করে ট্রাকের কাগজপত্রের একটি চালানে থাকা মোবাইল নম্বরে যোগাযোগ করলে জনৈক ব্যক্তি ট্রাকটির মালিক বলে পরিচয় দেন। তিনি জানান গতকাল রাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় যশোরের অভয়নগর এলাকা থেকে তার ট্রাকটি চুরি হয়েছে। এ বিষয়ে যশোরের অভয়নগর থানায় একটি অভিযোগ করেছেন তিনি।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ট্রাকটিকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews