1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

মিরপুর মডেল থানা কর্তৃক পরিত্যক্ত অবস্থায় একটি চাইনিজ পিস্তল উদ্ধার

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৬৩ Time View

রাজধানীর মিরপুর ছয় নং সেকশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. চাইনিজ পিস্তল উদ্ধার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন ছয় নং সেকশনের এক নং ব্লকের এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তুপ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত আনুমানিক ০০.৪৫ ঘটিকার সময় তরিকুল ইসলাম নামের একজন সিএনজি চালক পথে থাকা কুকুরদের জন্য খাবার নিতে এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তুপে যান। এ সময় সিএনজি চালক তরিকুল ময়লার স্তুপে থাকা একটি নীল রংয়ের ছেড়া গেঞ্জির মধ্যে পিস্তল সদৃশ বস্তু দেখতে পেয়ে মিরপুর মডেল থানায় সংবাদ দেন। সংবাদ পাওয়া মাত্রই মিরপুর মডেল থানার একটি টহল টিম রাত ০১:০৫ ঘটিকায় এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তুপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ চাইনিজ পিস্তল উদ্ধারপূর্বক জব্দ করে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং