সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহম্মদপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা, প্রয়োজনের সময় মানুষের পাশে থাকার আহ্বান জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর বাজার পরিচালনা কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২০০ Time View

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর বাজার পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ই নভেম্বর)রাতে বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে মাইন উদ্দীন আব্বাসী টিপু এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মোশাররফ হোসেন ফরিদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আশিকুর রহমান মানিক মাষ্টার।
আলোচনা সভায় বাজারের ব্যবসায়ীরা তাদের মতামত তুলে ধরেন এবং ১৫ সদস্যের বাজার পরিচালনা কমিটি গঠনে সম্মতি জ্ঞাপন করেন।
পরে সকল ব্যবসায়ীদের ঐক্যমতের ভিত্তিতে খিদিরপুর বাজারের দোকান মালিক মো.আনোয়ার হোসেন ভূঁইয়া সভাপতি এবং পোল্টি ব্যবসায়ী মো.আহাদুল করিম সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। উক্ত কমিটি অনুমোদন করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে মো.আনিছুর রহমান,মো.গোলাপ মিয়া মেম্বার,সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো.হাবীবুর রহমান আসাদ,সাংগঠনিক সম্পাদক হিসেবে আ.হাকিম,কোষাদক্ষ হিসাবে মো.রিপন মিয়া,প্রচার সম্পাদক হিসাবে নিতু বনিক এবং সম্মানিত সদস্য হিসাবে মো.সোহরাব উদ্দীন,নিমাই দে,মো.জহির মিয়া,অপু চন্দ্র,মো.ফরিদ মিয়া,মো.সোহেল মিয়া,মো.রুবেল মিয়া নির্বাচিত হন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,খিদিরপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আকরাম হোসেন মানিক,খিদিরপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক,মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নরসিংদী জেলা জিসাস এর সহ-সভাপতি খন্দকার সেলিম রেজা,মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য,আবদুল রাকিব ফারুক,খিদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো.আপন মিয়া,মনোহরদী উপজেলা জিসাস এর সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন পিয়াল,খিদিরপুর ইউনিয়ন যুবদলের ২ নং ওয়ার্ডের সভাপতি,মোহাম্মদ আলী ওয়ার্ড,ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মিজান,আপন,মনির,পরাগসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সবশেষে নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বাজারের সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews