মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৯৪ মামলা ডেপুটি স্পীকারের সঙ্গে প্রান্তিক কৃষক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার এনবিআর এর নতুন চেয়ারম্যান আহসান হাবিব ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৮৭ জন গ্রেফতার ৯ কেজি গাঁজা ও ২০৫ পুরিয়া হেরোইনসহ ২৮ মামলার আসামি পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৫৯২ মামলা ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি-মতিঝিল বিভাগ কর্তব্যরত ট্রাফিক পুলিশের সাথে অসদাচরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার: একজন আটক

স্ত্রীর সাথে কলহের জেরে স্বামীর আত্মহত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫০ Time View

নরসিংদীতে স্ত্রীর সাথে কলহের জেরে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চট্রগ্রামগামী তূর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আত্মহত্যা করেছেন মো. সাইদুর রহমান রহিদ (৩৬) নামে এক যুবক। খবর পেয়ে বৃহস্পতিবার(১৪ নভেম্বর) বেলা ১১ টায় লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নরসিংদী সদর উপজেলার পুরানপাড়া এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। ওই সময় ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে চট্রগ্রাম যাচ্ছিল ।
নরসিংদী রেলওয়ে ফাড়ির উপ পরিদর্শক মো: শহীদুল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বুধবার সাইদুর ঢাকা থেকে নরসিংদীতে শুশুর বাড়িতে আসেন। স্ত্রী স্থায়ীভাবে তার নিজের বাপের বাড়ি নরসিংদীতে থাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এই জের ধরে স্বামী গত রাতে বাড়ি থেকে বের হয়ে পুরানপাড়া এলাকায় ট্রেনের নিচে পড়ে আত্নহত্যা করেন। পরে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত মো. সাইদুর রহমান রহিদ ঢাকা দক্ষিণ কাফরুল এলাকার মো. ইসলাম শেখের ছেলে। তিনি বেসরকারি একটি প্রতিষ্ঠানে আইটি প্রোভাইডার হিসেবে চাকরি করেতেন।
৭ বছর আগে তিনি নরসিংদী সদর উপজেলার ঘোড়াদিয়া সোনাতলা এলাকার রহমান মুন্সীর মেয়ে তহুরা খাতুনকে বিয়ে করেন। তাদের কন্যা সন্তান রয়েছে।
নিহতের ভাই লুৎফুর রহমান বলেন, স্ত্রীর সাথে পারিবারিক কলহের জেরে আমার ভাই আত্নহত্যা করেছে। তিনি সেটা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে লিখে গেছেন। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচার দাবি করছি।
রেলওয়ে ইনচার্জ মো. শহীদুল্লাহ্ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরিবারের অভিযোগে ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews