রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

উত্তরা পূর্ব থানা পুলিশ কর্তৃক চুরির ঘটনায় মামল,গ্রেফতার-১

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ Time View

রাজধানীর উত্তরা এলাকায় চুরির ঘটনায় মামলা রুজুর দুই ঘন্টার মধ্যে চুরি হওয়া ৪৫ হাজার টাকা উদ্ধারসহ চোরকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ সাগর (৩৯)।
গতকাল বুধবার (১৩ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:৩০ ঘটিকায় উত্তরার আজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, গাজীপুরের বাসিন্দা জনৈক শাকিল মিয়া বাদী হয়ে গতকাল ১২ নভেম্বর ২০২৪ খ্র্রি. তারিখে উত্তরা পূর্ব থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, বাদী শাকিল মিয়া কম্পিউটার কেনার জন্য নগদ ৪৫ হাজার টাকা নিয়ে বসুমতি বাসযোগে বিকেলে উত্তরার রাজলক্ষী শপিং কমপ্লেক্সে আসেন। বাস থেকে নামার সময় তার সাথে থাকা নগদ ৪৫ হাজার টাকা চুরি হয়।
মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুত চোরকে শনাক্ত করা হয়। এরপর আজমপুর এলাকায় অভিযান পরিচালনা করে চোর সাগরকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে চুরির ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত সাগর একজন পেশাদার চোর। সে ইতোপূর্বে একাধিকবার চুরির ঘটনায় পুলিশের নিকট গ্রেফতার হয়েছিল। গতকালের ৪৫ হাজার টাকা চুরির সাথে সে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews