1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত অতিথিবৃন্দের প্রবেশ ও গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদামুক্ত করতে মহাখালী বাস টার্মিনালে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের চার কর্মকর্তা বদলি ও পদায়ন ঈদযাত্রায় ঢাকা আহ্ছানিয়া মিশনের নয় সুপারিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২৩ মামলা ৪৭ (সাতচল্লিশ) টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত একাধিক ছিনতাই ও মাদক মামলার চিহ্নিত আসামিকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি

মনোহরদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা,গুরুতর আহত-১

মো.এমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ Time View

নরসিংদীর মনোহরদীতে ঘরে ঢুকে আনিকা (১৫) নামে এক কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হয়েছেন নিহতের খালা পাপিয়া আক্তার (৩৭)।
আজ সোমবার(৪ নভেম্বর)বিকাল পৌনে ৪ টার দিকে মনোহরদী পৌর শহরের মনোহরদী সরকারী কলেজের পেছনে নারান্দী মহল্লার সাত্তার মাস্টারের বাড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত আনিকা নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে। আহত পাপিয়া ওই বাড়িটির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী। আনিকা খালার বাড়িতে বসবাস করে স্থানীয় বিদ্যালেয়ে নবম শ্রেণিতে পড়াশোনা করতো।
মনোহরদী থানায় অফিসার ইনচার্জ মো.জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হতাহতের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান,সোমবার বিকালে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার কিশোরী ভাগ্নী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়। এ সময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা হাসপাতালে ও পরে সেখান হতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরও জানান,ঘটনাস্থল থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে, কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে এটা নিয়ে তদন্ত হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং