রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

শাহ আলী থানা পুলিশ কর্তৃক চেকপোস্টে উদ্ধার হলো তিনটি হনুমান; গ্রেফতার-১

  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ Time View

রাজধানীর মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে নিয়মিত পুলিশ চেকপোস্ট চলাকালে তিনটি বন্যপ্রাণী হনুমান উদ্ধারসহ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে ডিএমপির শাহ আলী থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম-মোঃ নজরুল (৩৫)। তার বাড়ি বাগেরহাটের শরণখোলায়।
শাহ আলী থানা সূত্রে জানানো হয়, বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৪ খ্রি.) থানার একটি টহলটিম মিরপুরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার উপর নিয়মিত চেকপোস্ট করছিলো। চেকপোস্ট চলাকালে রাত সাড়ে তিনটার দিকে একটি সিলভার রঙের প্রবক্স গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িটি থামিয়ে চেক করলে সেই গাড়ির পেছনের ডালায় দুটি বস্তায় ও একটি লোহার খাঁচায় তিনটি বন্যপ্রাণী হনুমান দেখতে পায় টহল পুলিশ। তখন ওই গাড়ির চালক মোঃ নজরুলকে হনুমান তিনটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে নজরুল এ সম্পর্কে পুলিশকে কোন সন্তোষজনক উত্তর দিতে পারেনি এবং কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এ ঘটনায় পুলিশ নজরুলকে গ্রেফতার করে এবং হনুমান তিনটি উদ্ধার করে। সেই সাথে হনুমান বহনে ব্যবহৃত প্রবক্স গাড়িটিও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত নজরুল মিরপুর-১১ এর মাহিম এ্যাকুরিয়াম বার্ড প্যালেসের মোঃ হাদিছ ওরফে নিরব (৩২) এর নিকট থেকে চুয়াডাঙ্গার অজ্ঞাতনামা এক ব্যক্তির নিকট পৌঁছে দেওয়ার জন্য এ হনুমান তিনটি নিয়ে যাচ্ছিলো। এক্ষেত্রে গ্রেফতারকৃত নজরুল এবং পলাতক মো: হাদিছ ওরফে নিরব ও অজ্ঞাতনামা এক ব্যক্তি পরষ্পর যোগসাজসে বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা/শর্ত অমান্য করে বন্যপ্রাণী তিনটি কালোবাজারীর মাধ্যমে পাচারের উদ্দেশে নিজ হেফাজতে রাখা ও সহায়তা করার অপরাধ করেছে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
উদ্ধারকৃত হনুমান তিনটি যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর নিকট হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতারকৃত নজরুলকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews