রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

আইজিপির সাথে ইউনিট প্রধানদের এপিএ স্বাক্ষর

  • Update Time : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩০৭ Time View

আজ সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়।
পুলিশ হেডকোয়ার্টার্সের সাথে বাংলাদেশ পুলিশের ৩৬টি ইউনিটের ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম প্রধান অতিথি হিসেবে ইউনিট প্রধানদের সঙ্গে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (প্রশাসন) মোঃ কামরুল আহসান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম। ঢাকাস্থ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের প্রধানগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে একটি সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত হয়।
আইজিপি এপিএ’র লক্ষ্যমাত্রা অর্জন ও বাস্তবায়নে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন। তিনি নিয়মিত এপিএ’র বাস্তবায়ন অগ্রগতি মনিটরিংয়ের জন্যও পুলিশ কর্মকর্তাগণকে নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এপিএ একটি সরকারি সিদ্ধান্ত এবং সময়াবদ্ধ পরিকল্পনা, যা নির্দিষ্ট অর্থ বছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews