রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

নাজমা রহিমের দোয়া মাহফিলে স্পীকারের অংশগ্রহণ

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৫৯ Time View

গতকাল ২৬ এপ্রিল-২৪ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ সুপ্রীম কোর্ট স্পোর্টস কমপ্লেক্সে হুইপ ইকবালুর রহিমের মাতা নাজমা রহিমের দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
নাজমা রহিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে দোয়া পড়ান তাঁর জ্যেষ্ঠপুত্র বিচারপতি এনায়েতুর রহিম।
এসময় ডেপুটি স্পীকার শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, আইনমন্ত্রী আনিসুল হক এমপি, হুইপ মো: নজরুল ইসলাম বাবু এমপি, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, এ এফ এম বাহাউদ্দিন এমপি এবং স্পীকারের স্পাউজ বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসাইন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নাজমা রহিম গত ২৭ মার্চ ২০২৪ খ্রি. তারিখে মৃত্যুবরণ করেন।
এসময় নাজমা রহিমের সন্তান বিচারপতি এনায়েতুর রহিম, অধ্যাপক ডা: নাসিমা সুলতানা, নাফিসা সুলতানা, ডা: নাদিরা সুলতানা, ইকবালুর রহিম এমপি, নাজিলা সুলতানাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews