বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মানবতার পুলিশ হারিয়ে যাওয়া ৭ লাখ টাকা ফিরিয়ে দিলেন-ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার,হাফিজ

  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৪ Time View

হানিফ ফ্লাইওভারে এক গার্মেন্টস ব্যবসায়ীর হারিয়ে যাওয়া সাত লাখ টাকা ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।
বঙ্গ ইসলামিয়া মার্কেটের গার্মেন্টস ব্যবসায়ী মোঃ সোহরাব হোসেন। তিনি মালামাল ক্রয়ের জন্য গত ২৮ নভেম্বর সকালে সায়েদাবাদ রাজধানী মার্কেট থেকে সাত লক্ষ টাকা নিয়ে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে কুতুবখালি টোল প্লাজায় টোল দেওয়ার সময় দেখেন তার টাকার ব্যাগটি নাই। তিনি দিশেহারা হয়ে ব্যাগটি আশেপাশে খুঁজতে থাকেন। কোথাও খুঁজে না পেয়ে ৩০ নভেম্বর ডিএমপির যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
অপরদিকে ওইদিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পাম্প অপারেটর কাইয়ুম আলী হাওলাদার সেই রাস্তা দিয়ে আসছিলেন। সায়দাবাদ রেলওয়ে ক্রসিংয়ের উপর ফ্লাইওভারে তিনি একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি ছেঁড়া থাকায় তাতে অনেকগুলো টাকার বান্ডিল দেখতে পান। এতোগুলো টাকা দেখে তিনি বিস্মিত হয়ে পড়েন এবং প্রকৃত মালিকের খোঁজ করতে থাকেন। প্রকৃত মালিকের সন্ধান না পেয়ে ২৯ তারিখ তিনি তার এক বন্ধুর সহায়তায় ডিএমপি হেডকোয়ার্টার্সে এসে কমিশনারের নিকট টাকাগুলো জমা দেন।
প্রাপ্ত টাকা ও সাধারণ ডায়েরির সূত্র ধরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং যাচাই-বাছাই করে প্রকৃত মালিককে শনাক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
গতকাল রোববার দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার নিজ কার্যালয়ে প্রকৃত মালিক মোঃ সোহরাব হোসেনকে তার হারিয়ে যাওয়া সাত লাখ টাকা বুঝিয়ে দেন।
মোঃ সোহরাব হোসেন হারানো এ বিপুল অঙ্কের টাকা ফিরে পেতে সার্বিক সহযোগিতা করায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews