ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে এক বছরের সাজা ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম- মোঃ কামরুল হাসান সরকার (৪৫)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক০৯:৩৫ ঘটিকায় সিটিটিসির একটি টিম দক্ষিণখান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুল হাসানের বিরুদ্ধে এক বছরের সিআর সাজা ওয়ারেন্ট রয়েছে। বিজ্ঞ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও ৩০ লাখ টাকা জরিমানা প্রদান করেন।
গ্রেফতারের পর আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উত্তরা পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।