ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
রাজধানীর মতিঝিলে অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। মেট্রোরেল পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- মোঃ ওহাব হোসেন নবীন (৩০)।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে মতিঝিল মেট্রোরেল স্টেশনের ‘বি’ গেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন হিসেবে ওহাব হোসেন নবীনকে আটক করে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মতিঝিল থানার প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত নবীন বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজ হেফাজতে রেখে বহন করছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।