মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১১৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ ১১৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ ৯৯ বোতল ভারতীয় তৈরি নিষিদ্ধ মদ উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ উচ্ছেদ অভিযান, অবৈধ ১৬টি দোকান অপসারণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জন গ্রেফতার, মামলা ৪৩ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডেপুটি স্পীকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার মতিঝিল বিভাগ কর্তৃক শ্যুটার বাপ্পিসহ পাঁচজন গ্রেফতার; উদ্ধার তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি

১১৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ০ Time View

ঢাকা, ২১ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ১১৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ লিটন (৪২) ও ২। মোঃ কামরুল হাসান (৩০) ।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ১২:০৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১১ হাজার ৮০০ পিস ইয়াবা ও নগদ ১০ হাজার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত কামরুলের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি এবং লিটনের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে তারা নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews