শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ উচ্ছেদ অভিযান, অবৈধ ১৬টি দোকান অপসারণ

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

ঢাকা, ২০ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন দোকান ও গাড়ি মেরামতের দোকান উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ট্রাফিক সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সায়েদাবাদ বাস টার্মিনালের প্রধান প্রবেশপথ এবং টার্মিনালের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপিত মোট ১৬টি দোকান উচ্ছেদ করা হয়। এ সময় অবৈধ স্থাপনা অপসারণের মাধ্যমে টার্মিনালের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলমুক্ত করে জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।

জনস্বার্থে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews