সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার মতিঝিল বিভাগ কর্তৃক শ্যুটার বাপ্পিসহ পাঁচজন গ্রেফতার; উদ্ধার তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ একজন আটক করেছে ট্রাফিক-মিরপুর বিভাগ সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ যাত্রাবাড়ীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজন আটক মিরপুরে পৃথক অভিযানে দুই ছিনতাইকারী ও এক মাদক কারবারি গ্রেফতার প্রতারণার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

ডেপুটি স্পীকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ১৯ জুলাই ২০২৬

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব‌্যারিস্টার কায়সার কামালের সাথে তাঁর কার্যালয়ে সৌজন‌্য সাক্ষাৎ করেন ইউএনডিপি এর একটি প্রতিনিধিদল।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, সংসদীয় কার্যক্রমকে শক্তিশালী করার কী কী উদ্যোগ গ্রহণ করা যায় সেসব বিষয়ে মতবিনিময় করেন।

ডেপুটি স্পীকার বলেন বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ‌্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন সমাজ পরিবর্তনের সাথে সাথে মানুষের চাহিদারও পরিবর্তন ঘটে। পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে সামঞ্জস্য বিধানের জন্য আইনেরও সংশোধনের প্রয়োজন হয়।

ডেপুটি স্পীকার সংসদের লাইব্রেরীতে সদ‌্য সমাপ্ত গ্রাজুয়েটরা যেন পার্লামেন্টারী ফেলোশিপ/ইন্টার্নশিপ প্রোগ্রাম করে তাদের অর্জিত জ্ঞানকে আরো বৃদ্ধি করতে পারে সে ব‌্যাপারে ইউএনডিপি এর প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।

সংসদের কোনো প্রকল্প নেয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নসহ অন‌্য কোনো সংস্থার প্রকল্পের সাথে যেন ডুপ্লিকেশন না হয় সে বিষয়ে তার মতামত তুলে ধরেন। ই-পার্লামেন্ট বাস্তবায়নে কারিগরি ও আর্থিক সহযোগিতার ব‌্যাপারে ডেপুটি স্পীকার ইউএনডিপি এর কাছে সহযোগিতা প্রত‌্যাশা করেন।

ইউএনডিপি বাংলাদেশ ও নেপাল পার্লামেন্টের সংসদ সদস‌্যদের অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব করলে ডেপুটি স্পীকার সহমত পোষণ করেন।
সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে শক্তিশালী করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।

টেকসই উন্নয়ন লক্ষ‌্যমাত্রা (এসডিজি) কার্যক্রমকে এগিয়ে নিতে ইউএনডিপি কর্তৃক জাতীয় সংসদ সদস‌্যদের নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজনের উদ‌্যোগের বিষয়টিতে ডেপুটি স্পীকার ইতিবাচক মনোভাব পোষণ করেন।

ইউএনডিপি এর ডেপুটি রেসিডেন্ট রেপ্রেজেনটেটিভ Sonali Dayaratne এর নেতৃত্বে সিনিয়র গভার্নেন্স স্পেশালিস্ট Dragan popovic, তানভীর মাহমুদ, প্রজেক্ট ম‌্যানেজার মাহমুদুল হাসান এবং জাতীয় সংসদ সবিচালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews