ঢাকা, ১৯ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৮৭০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ৯৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ৪ টি ট্রাক, ২৩ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ১৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯ টি বাস, ১ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৮৭ টি সিএনজি ও ১৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৩০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৬ টি বাস, ২৩ টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ১০৭ টি মোটরসাইকেলসহ মোট ৩০৭ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ৭ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ৮৮ টি মোটরসাইকেলসহ মোট ২৩০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ টি বাস, ১৪ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি, ১৮১ টি মোটরসাইকেলসহ মোট ৩১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭ টি বাস, ৯ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৫৩ টি সিএনজি ও ৯৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭ টি বাস, ২ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৪৫ টি সিএনজি ও ৬০ টি মোটরসাইকেলসহ মোট ২০৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৩ টি গাড়ি ডাম্পিং ও ২৭৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।