সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার মতিঝিল বিভাগ কর্তৃক শ্যুটার বাপ্পিসহ পাঁচজন গ্রেফতার; উদ্ধার তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ একজন আটক করেছে ট্রাফিক-মিরপুর বিভাগ সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ যাত্রাবাড়ীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজন আটক মিরপুরে পৃথক অভিযানে দুই ছিনতাইকারী ও এক মাদক কারবারি গ্রেফতার প্রতারণার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩ Time View

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩৫১২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১ টি বাস, ১টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬ টি বাস, ১৭ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৮১ টি মোটরসাইকেলসহ মোট ২৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩১ টি বাস, ২ টি ট্রাক, ৩৮ টি কাভার্ডভ্যান, ১৫৪ টি সিএনজি ও ২৭১ টি মোটরসাইকেলসহ মোট ৫৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩ টি বাস, ৪৬ টি ট্রাক, ৪৫ টি কাভার্ডভ্যান, ৯৫ টি সিএনজি ও ২৬০ টি মোটরসাইকেলসহ মোট ৬২৩ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৮ টি বাস, ৫ টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ৯৯ টি সিএনজি ও ২৫৫ টি মোটরসাইকেলসহ মোট ৫২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১ টি বাস, ২৮ টি ট্রাক, ৩০ টি কাভার্ডভ্যান, ৮১ টি সিএনজি, ৩২৫ টি মোটরসাইকেলসহ মোট ৫৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৬ টি বাস, ১৯ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৮১ টি সিএনজি ও ১৫০ টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৬ টি বাস, ৫ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৭৯ টি সিএনজি ও ১৪৩ টি মোটরসাইকেলসহ মোট ৪০৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৯৯৩ টি গাড়ি ডাম্পিং ও ৪৪৯ টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ জুলাই ও ১৭ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews