শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৭ Time View

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর রামপুরা এলাকা থেকে একাধিক মামলা ও সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মো. হাসান বেপারী (৩৪)।

রামপুরা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় রামপুরা থানার একটি টিম অত্র থানাধীন ই-ব্লকের ফরাজী হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে হাসান বেপারীকে আটক করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে এবং থানা রেকর্ড পর্যালোচনায় দেখা যায় হাসান বেপারীর বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া শরীয়তপুর জেলার জাজিরা থানায় তার বিরুদ্ধে ২টি সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।

জাজিরা থানার সাজা পরোয়ানার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews