সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ডেপুটি স্পীকারের সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭০ মামলা হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার মতিঝিল বিভাগ কর্তৃক শ্যুটার বাপ্পিসহ পাঁচজন গ্রেফতার; উদ্ধার তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৩৫১২ মামলা বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধারসহ একজন আটক করেছে ট্রাফিক-মিরপুর বিভাগ সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ যাত্রাবাড়ীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে একজন আটক মিরপুরে পৃথক অভিযানে দুই ছিনতাইকারী ও এক মাদক কারবারি গ্রেফতার প্রতারণার মামলায় দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি

মিরপুরে পৃথক অভিযানে দুই ছিনতাইকারী ও এক মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩ Time View

ঢাকা, ১৮ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর মিরপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে দুই ছিনতাইকারী এবং ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মো. নাসিম শেখ (৪৩) ২। সোহেল (৩৬) ও ৩। সম্রাট শেখ (৩২)।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন দক্ষিণ পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মো. নাসিম শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে আরও জানা যায়, একই তারিখে সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন মিরপর ১০ গোল চত্ত্বরে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী সোহেলকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে রাত আনুমানিক ৮:৩০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন হোপের গলি এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাফিক-মিরপুর পুলিশের সহায়তায় সম্রাটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়। তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews