ঢাকা, ১৮ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা এআই (AI) ক্যামেরা প্রতারণা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো-১। মোহাম্মদ জহিরুল ইসলাম (৩৬) ও ২। মো. ইমাম হোসেন (২৯)।
সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম ফেনী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পল্লবী থানায় দায়ের করা এআই (AI) ক্যামেরা প্রতারণা মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।