ঢাকা, ১৬ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুইজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রুবেল মিয়া (৩০) ও ২। মোঃ সালেহিন ইমতিয়াজ (২৯)।
বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় শেরেবাংলা নগর থানাধীন শিশু মেলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার রাতে সিটি-ইন্টেলিজেন্স এ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল শেরেবাংলা নগর থানাধীন শিশু মেলা এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।