ঢাকা, ১৬ জুলাই ২০২৬ খ্রি.
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২০৮৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ৮৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ১ টি ট্রাক, ১ টি ক্যাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ১০৯ টি মোটরসাইকেলসহ মোট ১৯৪ টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২ টি বাস, ১ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৭৪ টি সিএনজি ও ১৬৪ টি মোটরসাইকেলসহ মোট ৩২৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩ টি বাস, ৪৭ টি ট্রাক, ৬২ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ১৬৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৯০ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২২ টি বাস, ৫ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৬৫ টি সিএনজি ও ১২২ টি মোটরসাইকেলসহ মোট ২৮৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৩ টি বাস, ০৯ টি ট্রাক, ২১ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি, ১৭০ টি মোটরসাইকেলসহ মোট ৩২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৩ টি বাস, ৬ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৫৭ টি মোটরসাইকেলসহ মোট ১৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১২ টি বাস, ১ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি ও ৬৬ টি মোটরসাইকেলসহ মোট ২০৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৭৭ টি গাড়ি ডাম্পিং ও ২৬৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।