শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ডিএমপির শাহআলী থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩১ Time View

ঢাকা, ১৫ জুলাই ২০২৬ খ্রি.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ তুষার খলিফা (২০)।

শাহআলী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ০৭:৩০ ঘটিকায় শাহআলী থানাধীন মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের পশ্চিম সংলগ্ন রবিউল প্লাজার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ তুষার খলিফা নামে এক যুবককে গ্রেফতার করে শাহআলী থানা পুলিশ। এসময় গ্রেফতারকৃতের হেফাজত থেকে একটি পুরাতন ও ছেঁড়া কালো-নীল রঙের বড় ব্যাগ (গায়ে Apex লেখা), যার ভিতরে বিশেষ কায়দায় লুকানো খাকি রঙের কষ্টেফ ও নীল পলিথিনে মোড়ানো ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে শাহআলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews