বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ট্রাফিক আইন অমান্য ও পুলিশের দায়িত্ব পালনে বাধা প্রদানকারী সিএনজি ড্রাইভারকে গ্রেফতার করেছে সবুজবাগ ট্রাফিক জোন। ডিএমপির শাহআলী থানা পুলিশের অভিযানে ৫ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার, মামলা ৫৮ মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ ট্রাফিক পুলিশের সহায়তায় যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে: ডিএমপি কমিশনার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৩৯ মামলা

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১ Time View

ঢাকা, ১৫ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২৩৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৩২ টি মোটরসাইকেলসহ মোট ১০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ৬ টি ট্রাক, ২৬ টি সিএনজি ও ১৩৯ টি মোটরসাইকেলসহ মোট ২২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ১৮ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ১১১ টি মোটরসাইকেলসহ মোট ২৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৭ টি বাস, ৫১ টি ট্রাক, ৫৪ টি কাভার্ডভ্যান, ৫৬ টি সিএনজি ও ১৮৬ টি মোটরসাইকেলসহ মোট ৫২৮ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭ টি বাস,৩ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৭৮ টি সিএনজি ও ২২১ টি মোটরসাইকেলসহ মোট ৪০৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ১৪ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি, ১৮৮ টি মোটরসাইকেলসহ মোট ৩২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৬ টি বাস, ১০ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৫৬ টি মোটরসাইকেলসহ মোট ১৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৬ টি বাস, ৩ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ৮৫ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৭৩ টি গাড়ি ডাম্পিং ও ২২৮ টি গাড়ি রেকার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews