সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ ট্রাফিক পুলিশের সহায়তায় যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে: ডিএমপি কমিশনার ডিএমপির জুন-২০২৬ মাসিক অপরাধ পর্যালোচনা সভা ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার বোটফ’র নতুন নির্বাহী কমিটি ঘোষণা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত পেশাগুলোর একটি-মফস্বল সাংবাদিকতা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জন গ্রেফতার চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ০ Time View

ঢাকা, ১৩ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর খিলক্ষেত থানাধীন মস্তুল চেকপোস্ট এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ কামাল মিয়া (২৯) ২। স্বপ্না (২২) ও ৩। খায়রুল ইসলাম (২২)।

খিলক্ষেত থানা সূত্রে জানা যায়, রবিবার (১২ জুলাই) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় খিলক্ষেত থানা পুলিশের একটি টিম মস্তুল চেকপোস্টে ডিউটি করাকালীন একটি কালো রঙের টয়োটা টিআরএক্স মাইক্রোবাসকে থামানোর সংকেত দেয়। গাড়িটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা ধাওয়া করে গাড়িটি থামায়। গাড়িতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে তাদের কাছে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রয়েছে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews