সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ ট্রাফিক পুলিশের সহায়তায় যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে: ডিএমপি কমিশনার ডিএমপির জুন-২০২৬ মাসিক অপরাধ পর্যালোচনা সভা ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার বোটফ’র নতুন নির্বাহী কমিটি ঘোষণা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত পেশাগুলোর একটি-মফস্বল সাংবাদিকতা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জন গ্রেফতার চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

আইনশৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে: ডিএমপি কমিশনার

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯ Time View

ঢাকা, ১৩ জুলাই ২০২৬:

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা বলেছেন, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ নিজ অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে। অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই। পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক দলের জন্য নয়, বরং জনগণের নিরাপত্তা ও কল্যাণে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (১৩ জুলাই) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা প্রদান করেন।

ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি থানায় অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। কোনোভাবেই যেন অপরাধ সংঘটিত হওয়ার সুযোগ না থাকে, সে লক্ষ্যে মাঠপর্যায়ের সকল কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনে যারা দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন, তাদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে। অন্যদিকে, দায়িত্বে অবহেলা, শৃঙ্খলাভঙ্গ কিংবা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করে বলেন, সকল পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও পেশাদার দায়িত্ব পালনের মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে ভবিষ্যতে আরও সফল ভূমিকা পালন করবে।

সভায় জুন-২০২৬ মাসে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ডিএমপির বিভিন্ন ইউনিট ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা।

সভায় রাজধানীর সার্বিক অপরাধ পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews