সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ ট্রাফিক পুলিশের সহায়তায় যাত্রাবাড়ীতে ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেফতার আইনশৃঙ্খলা রক্ষায় অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে: ডিএমপি কমিশনার ডিএমপির জুন-২০২৬ মাসিক অপরাধ পর্যালোচনা সভা ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার বোটফ’র নতুন নির্বাহী কমিটি ঘোষণা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত পেশাগুলোর একটি-মফস্বল সাংবাদিকতা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জন গ্রেফতার চীফ হুইপের সঙ্গে ইউরোপীয় পার্টনারশিপ ফর ডেমোক্রেসি (ইপিডি) প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ডিএমপির জুন-২০২৬ মাসিক অপরাধ পর্যালোচনা সভা

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪ Time View

উত্তম কাজের স্বীকৃতিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত
ঢাকা, ১৩ জুলাই ২০২৬:

ঢাকা মহানগরে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পুলিশ কর্মকর্তাদের হাতে সম্মাননা তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা।
অপরাধ বিভাগে শ্রেষ্ঠ
জুন-২০২৬ মাসে ডিএমপির অপরাধ বিভাগের মধ্যে মিরপুর বিভাগ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
শ্রেষ্ঠ থানা
প্রথম: পল্লবী থানা
দ্বিতীয়: তুরাগ থানা
তৃতীয়: শাহজাহানপুর থানা
শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি)
প্রথম: ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামীম হোসেন
দ্বিতীয়: মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. আবদুল্লাহ আল মামুন, পিপিএম
শ্রেষ্ঠ এসআই
প্রথম: আদাবর থানার এসআই তরুণ কুমার
দ্বিতীয়: পল্লবী থানার এসআই মো. সাইফুল ইসলাম
শ্রেষ্ঠ এএসআই
প্রথম: যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মণ্ডল (পলাশ)
দ্বিতীয়: মিরপুর থানার এএসআই মো. আনারুল ইসলাম
গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠ
গোয়েন্দা (ডিবি) বিভাগের মধ্যে ডিবি-লালবাগ বিভাগ শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।
শ্রেষ্ঠ টিম লিডার ডিবি-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম, পিপিএম-সেবা শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন।
ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ-ট্রাফিক বিভাগের মধ্যে ট্রাফিক-মিরপুর বিভাগ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট
প্রথম: দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন
দ্বিতীয়: গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট মো. আশরাফুল ইসলাম
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, এছাড়াও যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
সভায় ডিএমপি কমিশনার পেশাদারিত্ব, জবাবদিহিতা ও জনসেবার মান আরও উন্নত করার আহ্বান জানান এবং দায়িত্ব পালনে সাফল্য অর্জনকারী কর্মকর্তাদের অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews